স্ট্রিম সংবাদদাতা

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় তাঁর ধরে রাখা এক ছিনতাইকারীকে মারধরের পর সঙ্গে থাকা চাপাতি দিয়ে পায়ের রগ কেটে দিয়েছে উত্তেজিত লোকজন।
মঙ্গলবার (৩ মার্চ) ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এরশাদনগর এলাকায় পুলিশ সদস্য মোহাম্মদ শান্তকে (২৬) ছুরিকাঘাত করে ছিনতাইকারী। এ সময় এগিয়ে এসে উপস্থিত লোকজন আল আমিন নামে ওই ছিনতাইকারীকে মারধর করে পায়ের রগ কেটে দেয়। পরে আহত পুলিশ সদস্য ও ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সদস্য মোহাম্মদ শান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত।
স্থানীয় লোকজন জানান, পুলিশ সদস্য শান্ত মঙ্গলবার সন্ধ্যায় এক আত্মীয়র বাসায় ইফতারের দাওয়াতে টঙ্গী আসেন। রাতেই তিনি কর্মস্থান যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তাঁর কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীদের একজন তাঁর গলায় ছুরিকাঘাত করে। তবে গুরুতর আহত অবস্থায় এক ছিনতাইকারীকে আটকে রাখেন শান্ত। এ সময় তাঁর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীকে মারধর করে। এর এক পর্যায়ে তাঁর কাছে থাকা চাপাতি দিয়ে পায়ের রগ কেটে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্য শান্ত ও ছিনতাইকারী আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে টঙ্গীতে দুই বছর ধরে ছিনতাইকারীদের উপদ্রব বাড়ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভ প্রকাশ করে মো. মিজান নামের এক বাসিন্দা বলেন, ‘এসব ছিনতাইকারীদের প্রকাশ্যে নৃশংস শাস্তি দেওয়া উচিত। প্রায় প্রতিদিনই টঙ্গীতে কারও না-কারও রক্ত ঝরাচ্ছে এরা।’
আরেক বাসিন্দা মুন্না বলেন, ‘মাদক এর টাকা জোগান দিতেই ছিনতাইকারীরা এ সব অপকর্ম ও খুনের ঘটনা ঘটাচ্ছেন। প্রশাসনের উচিত এ সব কর্মকাণ্ড শক্ত হাতে দমন করা।’
পুলিশ সদস্য আহতের ঘটনায় সংবাদমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম। তবে নাম প্রকাশের অনিচ্ছুক থানার একাধিক পুলিশ সদস্য জানান, ওই ঘটনায় আহত ছিনতাইকারী ছাড়া আর কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে