স্ট্রিম প্রতিবেদক

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনুপস্থিতি তাঁকে আহত করে। মঙ্গলবার (২৩ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
শফিকুর রহমান বলেন, ‘সংসদ আমাদের কাছে জাতির আমানত। স্পিকার প্রথমদিন থেকেই আহ্বান জানিয়ে আসছেন, সবার অংশগ্রহণে প্রাণবন্ত সংসদের। কিন্তু বেশিরভাগ সময় যে মন্ত্রণালয় নিয়ে কথা হচ্ছে, সে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউই উপস্থিত থাকেন না। সিনিয়র নেতাদের এই অনুপস্থিতি আমাদের আহত করে।’
সংসদের ভেতরের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, ‘সংসদ চলাকালীন মাঝেমধ্যে ৪-৫ জন মিলে মিটিংয়ের মতো করেন। একদিকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আবার অন্যদিকে এগুলোও চলে। এতে সংসদের শৃঙ্খলা নষ্টের পাশাপাশি আমাদের মনোযোগ ব্যাহত হয়।’
তাঁর আনা অভিযোগে একমত প্রকাশ করে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাজেট অধিবেশনে গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের থাকা নিয়ে গতকালও আলোচনা হয়েছে। চিফ হুইপ জানিয়েছিলেন, তাঁরা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়।’
স্পিকার আরও বলেন, ‘সংসদের মধ্যে গ্রুপ আলোচনা করবেন না। নিজের আসনে বসে কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে