গাইবান্ধায় শিবির নেতা হত্যায় অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১১: ৩০
মোখলেছুর রহমান মুকুল। সংগৃহীত ছবি

গাইবান্ধার সাঘাটায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছাত্রশিবিরের নেতা সাইফুল্লাহ বারীকে হত্যায় অভিযুক্ত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর যৌথ সইয়ে এই সিদ্ধান্ত জানিয়ে একটি চিঠি বিজ্ঞপ্তি দিয়েছেন।

বহিষ্কার আদেশে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলকে বহিষ্কার করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার বিকেলে উপজেলার বোনারপাড়ার চারমাথা মোড়ে শিবির নেতা সাইফুলরের ওপর সহযোগীদের নিয়ে হামলা করেন মুকুল। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন সাইফুল্লাহ ও তার বন্ধু সালাউদ্দিন। পরে স্বজনেরা সাইফুল্লাহকে গাইবান্ধা জেনারেল হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত