স্ট্রিম ডেস্ক

গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা আগামী ২৮ মে’র মধ্যে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধে ব্যর্থ হলে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, 'গার্মেন্টস মালিকরা হয় শ্রমিকদের বেতন দেবেন, না হয় জেলে যাবেন।'
বাসসের এক প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার সকালে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কুরবানির ঈদ সামনে রেখে নৌযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে তিনি এ সব কথা বলেন।
শ্রম উপদেষ্টা জানান, ইতোমধ্যে পাঁচজন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বলেন, 'উনারা দেশের বাইরে তো দূরে থাক ঢাকার বাইরে যেতে পারবেন না।'
সাখাওয়াত হোসেন বলেন, 'বকেয়া বেতন ভাতার দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠন থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং কাকরাইলে শ্রম ভবন ঘেরাও কর্মসূচি শুনতে পাচ্ছিলাম। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার রাত ৭টা পর্যন্ত আমরা সচিবালয়ে গার্মেন্টস মালিক এবং শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক করি। বৈঠকে গার্মেন্টস মালিকেরা জানিয়েছেন, তাঁরা ঘর বাড়ি বিক্রি করে হলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন এবং সেটা আগামী ২৮ তারিখের মধ্যে।'
উপদেষ্টা আরও বলেন, 'গার্মেন্টস মালিকদের নিশ্চয়তা আমাদেরকে আশান্বিত করেছে। আমরা মনে করছি ২৮ তারিখের মধ্যে তাঁদের স্ব স্ব গার্মেন্টসের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে। এর অন্যথা হওয়ার সুযোগ নেই।'
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যারা শ্রমিকদের বেতন দিতে পারবেন না, তাদের গার্মেন্টসের মালিক হওয়ার প্রয়োজন নেই। কেউ কেউ হয়তো ফ্যাশন করার জন্য গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। আগামীতে এটা হতে দেয়া যাবে না।'
উপদেষ্টা জানান, টিএনজেড গার্মেন্টস এবং মাহমুদ গার্মেন্টসসহ পাঁচটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেয়া বিভিন্ন সিদ্ধান্তও উপস্থাপন করেন উপদেষ্টা।
তিনি বলেন, 'এবার ঈদের আগে এবং পরে কোন বাল্কহেড নদীতে চলাচল করতে পারবে না। যাত্রীবাহী লঞ্চগুলোতে চারজন করে সশস্ত্র আনসার নিয়োজিত থাকবেন।'
এ সময় আবহাওয়া পূর্বাভাস নিশ্চিত করতে আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সময়মতো তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান উপদেষ্টা।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে