স্ট্রিম প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রথমবারের মতো বিশেষ স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) নগর ভবন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম কর্মীদের হাতে এই কার্ড তুলে দেন।
হারপিক বাংলাদেশের অর্থায়নে, সাজেদা ফাউন্ডেশন ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের সহযোগিতায় এবং ডিএসসিসির ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে ১ হাজার জন পরিচ্ছন্নতাকর্মী কার্ড পেয়েছেন। এই কার্ডের আওতায় একজন পরিচ্ছন্নতাকর্মী এবং তাঁর পরিবারের সর্বোচ্চ ৬ সদস্য বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জীবন নিরাপত্তা সুবিধা পাবেন।
কার্ডধারী ব্যক্তিরা দেশের ৪৫০টি অনুমোদিত হাসপাতালে আউটডোর, ইনডোর এবং রোগ নির্ণয় (ডায়াগনস্টিক) সেবায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
এছাড়া, কোনো পরিচ্ছন্নতাকর্মী মারা গেলে তাঁর পরিবারকে তাৎক্ষণিক এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকার বিভিন্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কিট বিতরণ এবং মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিশেষ শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘দেশের স্বাস্থ্যখাত ক্রমশ ব্যবসাকেন্দ্রিক হয়ে ওঠায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের ও প্রান্তিক শ্রেণির মানুষ। পরিচ্ছন্নতাকর্মীরা পরিশ্রম করে আমাদের নগরীকে বাসযোগ্য ও পরিষ্কার রাখছেন। তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে