স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক সেবন করতে দেখে ফেলা কেন্দ্র করে ছুরিকাঘাতে বকুল বেগম (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হেলিম মিয়ার (৪৫) ভাতিজাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। হত্যাকাণ্ডে জড়িত হেলিম মিয়াকে আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।
নিহত বকুল বেগম ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে ইলিয়াসুর রহমানের স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৫) ও আমিনুল ইসলাম (১৫)। নিহতের মেয়ের জামাই ওয়াদুদ মিয়া (৩৫) একই গ্রামের মিখা খা’র ছেলে। তাঁরা সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল ও মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, হেলিম মিয়াকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পান তাঁর ভাতিজা সাইদুল ইসলাম। এ নিয়ে কথা বলায় ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুরে ধারালো ছুরি দিয়ে সাইদুলের ওপর হামলা চালান হেলিম মিয়া। আহত অবস্থায় প্রাণ বাঁচাতে প্রতিবেশী বকুল বেগমের ঘরে আশ্রয় নেন তিনি। তবে ওই বাড়িতে ঢুকে সাইদুলকে পুনরায় ছুরিকাঘাত করতে থাকেন হেলিম। এ সময় গৃহকর্ত্রী বকুল বেগম বাধা দিতে এগিয়ে এলে তাঁকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই বকুল বেগমের মৃত্যু হয়।
এদিকে ডাক-চিৎকার শুনে সাইদুলের ছোট ভাই আমিনুল ও বকুলের মেয়ের জামাই ওয়াদুদ মিয়া এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালান হেলিম মিয়া। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান স্থানীয়রা।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হেলিম মিয়াকে আটক করে কমলগঞ্জ থানা-পুলিশ। এছাড়া ময়নাতদন্তের জন্য বকুল বেগমের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের মেয়ে সুমাইয়া আক্তার জানান, তাঁর মায়ের সঙ্গে কারও ঝগড়া বা বিরোধ ছিল না। ঘটনার সময় তাঁর মা ঘরের ভেতর দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ হেলিম মিয়া ঘরে ঢুকে সাইদুলকে ছুরিকাঘাত করতে থাকেন। তাঁর মা এর কারণ জানতে চাইলে তাঁকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন হেলিম। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।
হতাহতের তথ্য নিশ্চিত করে স্থানীয় রহিমপুর ইউপি চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, হেলিম মিয়া দীর্ঘদিন থেকে মাদকের সঙ্গে জড়িত। এর আগেও একাধিকবার জেল কাটছেন। আজ তারই ছুরিকাঘাতে চারজন গুরুত্বর আহত হন। তাঁদের মধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
থানার ওসি আব্দুল আউয়াল বলেন, নেশা করতে দেখে ফেলায় ক্ষিপ্ত হয়ে হেলিম মিয়াকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা তাঁকে আটক করেছি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে নিখোঁজ হওয়ার তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামে স্থানীয় মন্দিরের এক সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
৮ মিনিট আগে
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকসহ (অতিরিক্ত আইজিপি) ২৩ কর্মকর্তার দায়িত্বে রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২২ এপ্রিল) তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করে মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
সরকার পতিত জমি চিহ্নিত করে চাষাবাদের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়ালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে মিড-ডে মিল খেয়ে একটি বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্কুল ফিডিং কর্মসূচির আওতায় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার।
১ ঘণ্টা আগে