স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মঙ্গলবার (২০ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তের অংশ হিসেবে তাকে আইনের আওতায় আনা হয়েছে। কমিশনের উপসহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন তাকে গ্রেপ্তার করেন।
দুদকের নথিপত্র অনুযায়ী, গত বছরের জানুয়ারিতে আবেদ আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিনটি মামলা হয়েছিল। এর মধ্যে সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার বিশ্লেষণে দেখা যায়, পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলী জীবনের বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে। তদন্তে তাঁর নামে পরিচালিত ১২টি ব্যাংক হিসাবে ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। দুদক মনে করছে, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ গোপন করতেই এই বিপুল লেনদেন করা হয়েছে।
এছাড়া আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা চলমান। তদন্তে তাঁর দুটি ব্যাংক হিসাবে প্রায় পৌনে ২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে।
উল্লেখ্য, এই আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার আদালত প্রধান অভিযুক্ত সৈয়দ আবেদ আলী জীবনকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন

বাজেটের আকার বৃদ্ধির চেয়ে সরকারি অর্থের অপচয় রোধ ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, খুব বড় বাজেট দিয়ে আবার যদি কোনো কারণে ২০-৩০ শতাংশ লোপাট হয়ে যায়, তাহলে তো কোনো লাভ নেই।
৮ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জের কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে স্থানীয় বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ থেকে তাঁকে বাংলাদেশের ভেতর আনে বিজিবি।
১ ঘণ্টা আগে
সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে