স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় আড়াই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার আলাদা দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী এবং আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী গ্রামের রফিকুল ইসলাম গাজী। তাঁদের মধ্যে মোজাম গাজী একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত। অন্যদিকে রফিকুল ইসলাম গাজী ১০ মাসের কারাদণ্ডের পাশাপাশি ৯ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। দুজনই পৃথক চেক ডিজঅনার মামলার আসামি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে নওয়াবেঁকী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম গাজীকে আটক করে পুলিশের আরেকটি দল।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের দিন সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ওই পরিস্থিতির সুযোগ নিয়ে বেশ কয়েকজন বন্দী কারাগার থেকে পালিয়ে যান। তাঁদের মধ্যে ছিলেন মোজাম গাজী ও রফিকুল ইসলাম গাজী। এরপর দীর্ঘ সময় তাঁরা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনায় সাতক্ষীরা জেলা কারাগার থেকে মোট ৮৭ জন বন্দি পালিয়ে যান। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরও ৩৯ জনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

.png)

কক্সবাজারে অপহরণের এক মাস পর শফিকুল ইসলাম (১৩) ও শহিদুল ইসলাম (১১) নামের দুই সহোদরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর (১৫) মরদেহ রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। মৃত কিশোরীর গলায় ফাঁসের দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২১ মিনিট আগে
হাম ও এর উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হামে মারা গেছে চার শিশু।
৩১ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্প এলাকায় অ্যাটমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে