স্ট্রিম সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কিলোমিটারের মধ্যে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মে) সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের নেহালিয়া মাদ্রাসাসংলগ্ন এলাকা এবং একটি খেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশীদ (৪৮) কৃষিকাজ করতেন। রোববার সকালে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর প্রায় এক কিলোমিটার দূরে একটি খেতে সাগর মিয়ার (৩৫) মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। নিহত দুজনই তাঁদের পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ইউনিয়নের দফাদার মহানন্দ বালা বলেন, আব্দুর রশিদের মরদেহ যেখানে পাওয়া গেছে, তার প্রায় এক কিলোমিটার দক্ষিণে একটা খেতের মধ্যে সাগর মিয়ার মরদেহ পড়ে ছিল।
পরিবারের বরাত দিয়ে আমড়াগাছিয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ সদস্য আবদুল হক বলেন, শনিবার রাত প্রায় ১১টার দিকে আব্দুর রশীদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। ভোরে স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পান। মরদেহে কাদামাটি লেগে ছিল।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হবে। তবে প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৭ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৪১ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে