আইএফজে, এফএপিএজে ও এসএজেএফের উদ্বেগ
স্ট্রিম ডেস্ক

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের আগে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে সাংবাদিকদের নিয়ে কাজ করা তিনটি আন্তর্জাতিক সংস্থা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে), ফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক জার্নালিস্টস (এফএপিএজে) এবং সাউথ এশিয়া জার্নালিস্টস ফেডারেশন (এসএজেএফ) এই আহ্বান জানায়। সংস্থাগুলো বলছে, সাংবাদিকরা হুমকির মুখে থাকলে দেশে গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব নয়।
বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার ১৭ বছরের শাসনের অবসান এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসেও গণমাধ্যমের ওপর দমন-পীড়ন কমেনি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) তথ্য অনুযায়ী, হাসিনা সরকারের পতনের পর থেকে ৮০০-এর বেশি গণমাধ্যমকর্মী হামলার শিকার হয়েছেন। এর মধ্যে ৪৬৫টি আঘাত ও হুমকির ঘটনা এবং সাংবাদিকদের বিরুদ্ধে অন্তত ৪৩০টি মামলা করা হয়েছে।
বিবৃতিতে সাম্প্রতিক সময়ে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নরসিংদীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ১০ সদস্যের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনগুলো। এ ছাড়া গত ৩১ জানুয়ারি নির্বাচন কমিশনের সার্ভার থেকে ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা এবং বিএফআইইউ কর্তৃক সাংবাদিকদের ব্যাংক হিসাব জব্দ ও তদন্তের বিষয়কে গণমাধ্যমের ওপর নজরদারি ও ভীতি প্রদর্শনের চেষ্টা বলে দাবি করা হয়েছে।
এসএজেএফ জানায়, ভয়ের সংস্কৃতির কারণে সাংবাদিকদের মধ্যে ‘সেলফ-সেন্সরশিপ’ বা আত্মনিয়ন্ত্রণ প্রকট আকার ধারণ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গণমাধ্যমকে যদি রাষ্ট্রের শত্রু হিসেবে দেখা হয় এবং সাংবাদিকরা যদি কারাগারে থাকেন, তবে একটি কার্যকর গণতন্ত্রে উত্তরণ অসম্ভব। এখনই সময় রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন সাংবাদিকতা সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার।’

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁওয়ে পৃথক দুটি গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়ছে। ফতুল্লায় একই পরিবারের বাবা ও দুই বোনের পর এবার মারা গেছে ১২ বছর বয়সী মুন্না ও ৭ বছর বয়সী মুন্নি। অন্যদিকে সোনারগাঁওয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
২ মিনিট আগে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য বা নীল প্যানেল। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের ১৩টিতেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে কেবল একজন সদস্য পদে বিজয়ী হয়েছেন।
৮ মিনিট আগে
সব করদাতার আয়কর রিটার্ন দাখিলের বর্ধিত সময়সীমা আজ শেষ হতে যাচ্ছে। তবে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ১৫ মে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় করদাতারা আগামী ১৭ মে পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে