স্ট্রিম প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূ হত্যা মামলার চার আসামিকে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন আলাউদ্দিন (৪০), শিউলী খাতুন সাজেদা (৪০), আল আমিন (৩২), শাহ জাহান আলী (৪৫)। তাঁদের বাড়ি উপজেলার হামকুড়িয়া এলাকায়।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, গত ২৯ মে তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকায় নিজ শয়নকক্ষে এক গৃহবধূকে হত্যা করা হয়। আসামিরা তাঁকে মারধর করে, একপর্যায়ে হাত-পা বেঁধে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে হত্যা করে।
নিহতের বাবা ওসমান গনি তাড়াশ থানায় একটি হত্যা মামলা করেন।
র্যাব-১০ জানায়, গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তারা ঢাকার লালবাগ ও চকবাজার এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে