স্ট্রিম প্রতিবেদক

বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং উচ্চ বেতনের সুযোগ তৈরিতে দেশের শিক্ষাব্যবস্থায় অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।
আজ সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে নোটিশ পর্বে তিনি এই প্রস্তাব দেন।
মোহাম্মদ আবুল হাসান বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধারা’। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি তরুণ-তরুণী কর্মরত রয়েছেন। তবে ভাষাগত দক্ষতা ও অভিজ্ঞতার অভাবে তারা মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন।
ভাষাগত দক্ষতার সঙ্গে প্রবাসী কর্মীদের বেতনের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, ‘ভাষাগত দক্ষতা থাকার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশের একজন যুবক মধ্যপ্রাচ্যে দুই লাখ টাকা বেতন পায়। অথচ সমপরিমাণ কাজ করেও একজন বাংলাদেশি যুবক পায় মাত্র ২০ হাজার টাকা।’
বাংলাদেশি কর্মীদের এই ভাষাগত ব্যবধান কমিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সিলেট-৫ আসনের এই সংসদ সদস্য।
তিনি বলেন, অন্তত অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন। এর ফলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে যাওয়া বাংলাদেশি কর্মীরা ভাষাগতভাবে দক্ষ হয়ে উঠবেন এবং যথাযথ পারিশ্রমিক ও মর্যাদা পাওয়ার সুযোগ বাড়বে।
মোহাম্মদ আবুল হাসান বলেন, বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অবস্থান শক্তিশালী করতে ভাষাগত শিক্ষার বিকল্প নেই। দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে প্রবাসীদের আয় বাড়ার পাশাপাশি দেশে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে।
আরবি ভাষা শিক্ষার নৈতিক দিকের কথাও তুলে ধরেন তিনি। সংসদ সদস্য বলেন, আরবি শেখার মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি কোরআন ও হাদিস বুঝতে সক্ষম হবে। এটি তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা গড়ে তুলতেও সহায়ক হবে।
এই প্রেক্ষাপটে দেশের শিক্ষাব্যবস্থায় অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে