স্ট্রিম ডেস্ক

সাজা শেষ হওয়ার পরও পরিচয় শনাক্তকরণ ও আইনি জটিলতায় বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটকে আছেন প্রায় দেড় শ ভারতীয় নাগরিক। সোমবার (৮ জুন) নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দি ১৫২ বিদেশি নাগরিকের ১৪৮ জনই ভারতীয়। পরিচয় শনাক্তকরণের জটিলতা এবং যথাযথ প্রশাসনিক ও কূটনৈতিক উদ্যোগের অভাবে সাজা শেষ হওয়ার পরও তাদের বন্দিদশা দীর্ঘায়িত হচ্ছে। এদের অধিকাংশেরই বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনের বরাতে টেলিগ্রাফ জানায়, শুধুমাত্র শরীয়তপুর জেলা কারাগারেই সাজা শেষ হওয়া ১৭ জন ভারতীয় নাগরিক আটকে আছেন, এর মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী।
কারাগারের জেলার পাপিয়া সুলতানা জানান, ২০২২ ও ২০২৩ সালের বিভিন্ন সময়ে পদ্মা সেতুর কাছাকাছি এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে পুলিশ ২০ জন ভারতীয়কে আটক করে এবং পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। সাজা শেষ হলেও বর্তমানে তারা ‘রিলিজ প্রিজনার’ (আরপি) হিসেবে বন্দি আছেন। তিনি অভিযোগ করেন, এই বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা হলেও ভারতীয় দূতাবাসের সাড়া পাওয়া যায়নি।
জেলার পাপিয়া সুলতানা জানান, বন্দিদের মধ্যে সত্যেন্দ্র কুমার এবং বাবুল সিং নামের দুই ভারতীয় ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া রাজন নামে আরেক বন্দি ২০২৫ সালের ২৯ মে মারা যান। পরে আইনি আনুষ্ঠানিকতা শেষে ২০২৫ সালের জানুয়ারি মাসে দুইজনের এবং একই বছরের ডিসেম্বরে তৃতীয় জনের মরদেহ স্থানীয়ভাবে সৎকার (দাহ) করা হয়।
কারাগারে থাকা ১৭ ভারতীয় ভাষার কারণে নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন। যথাযথভাবে যোগাযোগ করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়ে অনেক বন্দি ঠিকমতো খাবারও খাচ্ছে না।
এ বিষয়ে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির বলেন, ‘বিষয়টি মানবিক। এই অসহায় বন্দিরা যাতে পরিবার ও নিজ দেশে ফিরে যেতে পারেন, সেজন্য বাংলাদেশের পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সমন্বিত এবং কার্যকর উদ্যোগ প্রয়োজন।’
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত ছাড়াও পাকিস্তান, মিয়ানমার ও নাইজেরিয়ার বেশ কয়েকজন নাগরিক সাজা শেষ হওয়ার পরও নিজ দেশে প্রত্যাবাসনের অপেক্ষায় আছেন।
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে