স্ট্রিম সংবাদদাতা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছে। ওই বাসে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ কর্মকর্তা সপরিবারে ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৭টার দিকে জেলারর শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর রাস্তার প্রবেশ মুখে এই দুর্ঘটনার ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।
দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশ।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, বাসটি জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশ মুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে উল্টে পড়া বাস চাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা মারা যান।
ওসি সুমন কুমার চৌধুরী বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে