স্ট্রিম ডেস্ক

শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার চেয়ে ফের শাহবাগ অবরোধ করেছে ছাত্রদল। ২০ মে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় শাহবাগ মোড় অবরোধ করে সাম্য হত্যার ‘প্রকৃত অপরাধীদের’ গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি। এ সময় মোড়টিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন।
এ অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর এবং অন্যান্য শাখার নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে একই দিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সামনে ‘ফ্যাসিবাদবিরোধী সাম্য ভাস্কর্য’ স্থাপনের কাজ শুরু হয়। শাহরিয়ার এ ইন্সটিটিউটের শিক্ষার্থী ছিলেন।
গতকাল ১৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একদল শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে চারটি দাবি জানায়। ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এ সম্মেলনের দাবিগুলো হলো,
১। দ্রুততম সময়ে শাহরিয়ার আলম সাম্য হতাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা।
২। দায়িত্ব গ্রহণের নয় মাসে ক্যাম্পাসে দুই হত্যাকাণ্ডসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় স্বীকার করে ও ক্ষমা চেয়ে উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে।
৩। তোফাজ্জল হত্যাকাণ্ডসহ বিগত নয় মাসে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নকারী সকল ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করা।
৪। ক্যাম্পাস ও নাগরিক নিরাপত্তার জন্য কাঠামোগত ও নীতিগত সংস্কার: আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার, মাদক-সন্ত্রাস দমন, নিরাপত্তাকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় ও উদ্যানে নিরাপত্তা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করাসহ সার্বিক তৎপরতা।
বলা দরকার, গত ১৩ মে মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র এবং ওই হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে