স্ট্রিম প্রতিবেদক

ময়মনসিংহের তারাকান্দার বৃদ্ধ হালিম উদ্দিন ফকিরের চুল কেটে দেওয়ার ঘটনা ভাইরাল হওয়ার পর থানায় একটি মামলা হয়েছে। চুল কেটে দেওয়া দেওয়া ব্যক্তিসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে এই মামলাটি হয়।
আজ শনিবার তারাকান্দা থানায় মামলাটি করেছেন হেনস্তার শিকার হালিম উদ্দিন আকন্দের ছেলে মো. শহিদ মিয়া আকন্দ।
তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, 'ঘটনার শিকার ব্যক্তির ছেলে বাদি হয়ে মামলা করেছেন। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।'
উল্লেখ্য, দীর্ঘ ৩৪ বছর ধরে জট ছিল হালিম ফকিরের মাথায়। হজরত শাহজালাল (র.) ও শাহ্ পরানের (র.) ভক্ত তিনি। আগে পেশায় কৃষক থাকলেও এখন ফকিরি হালে আছেন। টুকটাক কবিরাজিও করেন। গত কোরবানির ঈদের কয়েক দিন আগে উপজেলার কাশিগঞ্জ বাজারে হঠাৎ করেই একদল লোক এসে তার মাথার জট দাড়ি ও চুল জোরপূর্বক কেটে দেন। ঘটনার সময় বাধা দিতে গেলে এই বৃদ্ধ মানুষের ওপর শারীরিক নির্যাতন ও বল প্রয়োগ করা হয়।
হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে একটি সংগঠন এই চুল কাটার কাজটি করেছিল। তারা ঢাকা থেকে ময়মনসিংহে এসে এ কাজ করে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক জব্দ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবুল হাসনাতকে (হাসনাত আবদুল্লাহ) অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, দিস ইজ নট শাহবাগ স্কয়ার (এটা শাহবাগ চত্বর নয়)।
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর বৈধতা প্রশ্নে জাতীয় সংসদের সাংবিধানিক নিষ্পত্তির কাজ শেষ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ছয় দিনে মোট ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ হয়েছে।
৫ ঘণ্টা আগে
লেবাননের বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহত দিপালী খাতুনের বাড়ি ফরিদপুরের চর ভদ্রাসনে।
৬ ঘণ্টা আগে