
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে ৮৬৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিবরণীতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্যানুযায়ী, নতুন রোগী নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ২৪৮ জন। তাদের মধ্যে ৮৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৮৩ জন।
বিবরণী অনুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি ৩১৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে। এ ছাড়া খুলনায় ২০৫, বরিশালে ১১০, চট্টগ্রামে ১০৯, রাজশাহীতে ৭৩, ময়মনসিংহে ৩৮ এবং রংপুর বিভাগে ১৭ জন ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন।
দেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার দেখা দিয়েছিল ২০২৩ সালে। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এর পরের বছর ডেঙ্গু সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। তাদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়। আর ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১, মৃত্যু হয় ৪১৩ জনের।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
২ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
২ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৪ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে