স্ট্রিম প্রতিবেদক

বিভিন্ন প্যানেল ও সাধারণ শিক্ষার্থীরা দাবি সত্ত্বেও মনোনয়ন বাতিল হয়নি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদারের।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় জুলিয়াস সিজারের নাম আছে।
সিজার ডাকসু নির্বাচনে ভিপি (সহ সভাপতি) পদে প্রার্থী হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক ছাত্রলীগ নেতা। তাই বিভিন্ন প্যানেল এবং সাধারণ শিক্ষার্থীরা কয়েক দফায় নির্বাচন কমিশনারের কাছে তার সন্ত্রাসী কর্মকাণ্ডর কথা তুলে ধরে মনোনয়ন বাতিলের আবেদন করেন।
গত রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাঁর মনোনয়ন বাতিলের সুপারিশ করেছিল। তারপরও তাঁর মনোনয়ন বাতিল হয়নি।
এই ব্যাপারে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্ট্রিমকে বলেন, ‘তাঁর (জুলিয়াস সিজার) বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। সে যে অপরাধী তা প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারি না। তাই তাকে প্রার্থী তালিকা থেকে বাদ দিতে পারি না। অপরাধী প্রমাণিত হলে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হবে।’
উল্লেখ্য, জুলিয়াস সিজার ২০১৯ সালের ডাকসু হল সংসদ নির্বাচনে সলিমুল্লাহ হলে ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচন করেন এবং জিএস পদে নির্বাচিত হন। তার বিপক্ষে ভোটে দাঁড়ানোর জন্য ফরিদ নামে এক শিক্ষার্থীকে মারধোর করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এই অভিযোগে ব্যাপারে কোনো মামলা বা আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে