স্ট্রিম ডেস্ক

ইতালির রাজধানী রোমে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং জিবুতির প্রধানমন্ত্রী আবদেল কাদের কামিল মোহামেদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (১৩ অক্টোবর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
বৈঠককালে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং জিবুতির প্রধানমন্ত্রী আবদেল কাদের কামিল মোহামেদকে জুলাই গণঅভ্যুত্থানের ওপর বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র নিয়ে প্রকাশিত ‘আর্ট অব ট্রায়াম্ফ’ বইটি উপহার দেন।
এর আগে, ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তব্যে অধ্যাপক ইউনূস বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার সম্পূর্ণ সংস্কারের আহ্বান জানান। ক্ষুধামুক্ত বিশ্ব গঠনের জন্য ছয় দফা প্রস্তাব তুলে ধরে মুহাম্মদ ইউনূস বলেন, ‘ক্ষুধা কোনো অভাবের কারণে সৃষ্টি হয় না, এটি আমাদের তৈরি করা অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার ফল। আমাদের অবশ্যই এই ব্যবস্থা পরিবর্তন করতে হবে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে