স্ট্রিম প্রতিবেদক

টানা ১৩ দিন বিরতির পর আবারও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় সংসদ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠক শুরু হয়। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া এই বৈঠকে তিনি পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা দেন। তাঁর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ গত শনিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আগামীকাল সোমবার বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্পিকারের এই ব্যক্তিগত শোকের কারণে তাঁর অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আজ সংসদ পরিচালনা করছেন।
বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ এবং যশোর–৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
অধিবেশনের শুরুতে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “একটি কার্যকর সংসদীয় গণতন্ত্রে সরকার ও বিরোধী দল উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন নীতি বাস্তবায়ন করে। অন্যদিকে বিরোধী দল সংসদের ভেতরে সরকারের গঠনমূলক সমালোচনা, বিশ্লেষণ ও জবাবদিহি নিশ্চিত করে। সরকার ও বিরোধী দল মিলেই জনগণের প্রতিনিধিত্ব করে।” তিনি মনে করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল সরকারের প্রতিপক্ষ নয়, বরং তারা সরকারের অপরিহার্য অংশ। একটি শক্তিশালী বিরোধী দল সংসদীয় ব্যবস্থাকে আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তোলে।
ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনে নিজের প্রধান লক্ষ্য নিরপেক্ষতা বজায় রাখা জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদের সব সদস্যের অধিকার, মর্যাদা ও সুযোগের সমতা রক্ষায় তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। এর অংশ হিসেবে ইতিমধ্যে তিনি সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন বলেও জানান। ডেপুটি স্পিকারের এই বক্তব্যের প্রশংসা করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তাঁরা দায়িত্ব পালনকালে ডেপুটি স্পিকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে