স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. সালমান (২৭) নামে এক রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৫ মে) সকালে বালুখালী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আহত সালমান উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা মো. নিজামত আলীর ছেলে। তবে কী কারণে তিনি মিয়ানমারের অভ্যন্তরে গিয়েছিলেন, তা জানা যায়নি বলে জানিয়েছে বিজিবি।
৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বালুখালী বিওপির আওতাধীন কাটাপাহাড় পোস্টসংলগ্ন এলাকায় শূন্যরেখা থেকে মিয়ানমারের প্রায় ২৫০ গজ ভেতরে এই বিস্ফোরণ ঘটে। আহত সালমানকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত রোববার (২৪ মে) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন পাহাড়ি বাংলাদেশি নিহত হন। উখিয়ার সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, মিয়ানমারের রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা মাইনে বিভিন্ন সময় বিস্ফোরণ ঘটছে।
বিজিবির তথ্য অনুযায়ী, গত দেড় বছরে নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৪০ জনের বেশি মানুষ পা হারিয়েছেন। এ ছাড়া প্রাণ হারিয়েছেন অন্তত চারজন।

.png)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ মিনিট আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
৩১ মিনিট আগে