স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবশেষে হরমুজ প্রণালি পার হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (২২ জুন) রাত ৩টার দিকে হরমুজ প্রণালি অতিক্রম করে জাহাজটি।
বাংলার জয়যাত্রার ক্যাপ্টেন শফিকুল ইসলাম স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যারা আমাদের সমর্থন দিয়ে গেছেন, দোয়া করেছেন এবং উদ্বিগ্ন ছিলেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’
শফিকুল ইসলাম জানান, জাহাজটি জ্বালানি সংগ্রহ এবং বটম-ক্লিনিংয়ের (তলদেশ পরিষ্কার) জন্য ওমান উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দিকে যাচ্ছে। তাদের পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকা।
বাংলার জয়যাত্রা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন। এটি চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি দুবাইয়ের জেবেল আলী বন্দরে ভেড়ার পরদিনই ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে।
যুদ্ধের জেরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে অন্য জাহাজের সঙ্গে পারস্য উপসাগরে আটকা পড়ে বাংলার জয়যাত্রা। এরমধ্যে তিনবার হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি জাহাজটি। জাহাজটির ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারকে সইয়ের পর বৃহস্পতিবার হরমুজ প্রণালির ৮০ নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান নেয় জাহাজটি। পরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী অনুমতি দিলে প্রণালিটি পাড়ি দেয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে