স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রশিবিরের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিটকারী ছাত্রীকে `গণধর্ষণের‘ হুমকি দিয়েছেন এক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই হুমকি দেওয়া হয়। রিটকারী ওই শিক্ষার্থী ‘অপরাজেয় ৭১ অদম্য ২৪’ প্যানেলের প্রার্থীও।
এদিকে, হুমকির পর আজ সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ডাকসুতে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
এর আগে গতকাল রোববার (৩১ আগস্ট) ছাত্রশিবিরের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিটটি করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে অসন্তোষ দেখা দেয় বিভিন্ন প্যানেল এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। এতে সমালোচনায় পড়েই আজ সংবাদ সম্মেলন করে জবাব দিয়েছে প্যানেলটি।
সংবাদ সম্মেলনে এজিএস পদপ্রার্থী অদিতি ইসলাম বলেন, ‘রিটকারী কোনো ছাত্ররাজনীতির সাথে যুক্ত নন। স্বতন্ত্রভাবে আমাদের প্যানেলে যুক্ত হয়েছেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে একজন প্রার্থীর বিপরীতে রিট করেন।’
তিনি বলেন, ‘তার গণতান্ত্রিক অধিকারে কোনো প্যানেল হস্তক্ষেপ করতে পারে না, আমরাও করিনি। তার রিট পিটিশনের কোথাও ডাকসু বন্ধ করতে হবে এমন কথা ছিলো না। তিনি অপর একজন প্রার্থীকে আইনিভাবে প্রশ্ন করেছেন। ফলে আমাদের প্যানেলকে ডাকসু বন্ধের ষড়যন্ত্রের যে অভিযোগ করা হচ্ছে তা যুক্তিযুক্ত নয়। এমনকি বিরোধী প্যানেলের আইনজীবী শিশির মনিরও বলেছেন, “রিট আবেদনকারী নিজেও চাননি ডাকসু বন্ধ হোক।”’
অদিতি ইসলাম জানান, ঘটনা এখানেই শেষ হয়নি। হাইকোর্টে রিটকারী প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে গণধর্ষণর হুমকি পেয়েছেন।
বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আলী হুসেন নামের এক শিক্ষার্থী এই হুমকি দিয়েছেন। অদিতি এই ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনকে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কে এই আলী হুসেন
আলী হুসেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। যদিও হুমকি দেওয়ার পর সমালোচনার মুখে ফেসবুকে ক্ষমা চেয়েছেন তিনি।
আলী হুসেনকে অনেকে ছাত্রশিবিরের সদস্য বলে অভিযোগ করেছেন। তাঁর পুরনো একটি স্ক্রিনশট সামনে আনা হচ্ছে, যেখানে তিনি নিজেকে শিবির সমর্থক বলে দাবি করছেন। তবে আলী হুসেনের সঙ্গে শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন এস এম ফরহাদ।
আজ রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থীর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে, সে ছাত্রশিবিরের সাথে জড়িত নয়। যারা এটার সাথে জড়িয়ে ছাত্রশিবির নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব, ইনশাআল্লাহ।’
এই ব্যাপারে আলী হুসেনের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে নাম্বারটি বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। আর যে আইডি থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেটিও এখন ডিঅ্যাকটিভ করা হয়েছে। তবে তিনি অন্য আইডি থেকে ক্ষমা চান।
এদিকে, রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেয়। পরবর্তীতে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চেম্বার জজ আদালত হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ দেয়। এতে আপাতত ডাকসু নির্বাচনের বাধা কাটলো।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে