স্ট্রিম প্রতিবেদক

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সম্মিলিতভাবেই ধস নেমেছে। তবে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি খারাপ করেছে মানবিক বিভাগে ছেলেরা। তাদের পাসের হার ৪০ দশমিক ৫৪ শতাংশ। আর সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের মেয়েরা, তাদের পাসের হার ৭৯ দশমিক ৮৭ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। সকালে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাবেন পরীক্ষার্থীরা। একই সময়ে ফল মিলবে অনলাইনেও; শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে।
ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছর এইচএসসি পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে মোট ১ লাখ ২৮ হাজার ১০০ ছাত্র অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৯ হাজার ২৯৬ জন। পাসের হার ৭৭ দশমিক ৫১ শতাংশ। আর এই বিভাগের ১ লাখ ৩৪ হাজার ৫৯ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ১ লাখ ৭ হাজার ৭৭ জন। পাসের হার ৭৯ দশমিক ৮৭ শতাংশ।
আর মানবিকের ২ লাখ ৬২ হাজার ৫৮২ জন ছাত্রের মধ্যে পাস করেছে মাত্র ১ লাখ ৬ হাজার ৪৬৩ জন। পাসের হার ৪০ দশমিক ৫৪ শতাংশ। অবশ্য মানবিকের ছাত্রীরা ছাত্রদের তুলনায় কিছুটা ভালো করেছে। এবছর মানবিক থেকে পরীক্ষা দিয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৭০০ ছাত্র। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৯ জন। পাসের হার ৫৪ দশমিক ১০ শতাংশ।
আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ৯৮ হাজার ৪০৫ জন ছাত্র, তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৯ হাজার ৪১৭ জন। পাসের হার ৫০ দশমিক ২২ শতাংশ। আর ৮০ হাজার ৩৯৬ ছাত্রীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৯৬৪ জন। পাসের হার ৬২ দশমিক ১৫ শতাংশ।
সবমিলিয়ে ৪ লাখ ৮৯ হাজার ৮৭ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২ লাখ ৫৫ হাজার ১৭৬ জন। পাসের ৫২ দশমিক ১৭ শতাংশ। আর ছাত্রীদের ৫ লাখ ৫৮ হাজার ১৫৫ জনের মধ্যে পাস করেছে ৩ লাখ ৪২ হাজার ৯৯০ জন। পাসের হার ৬১ দশমিক ৪৫ শতাংশ।

.png)

আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের আইন প্রশাসন শাখা-১-এর প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৬ মিনিট আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৮ মিনিট আগে
বিএনপির প্রার্থী হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ আগস্ট) বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘনিষ্ঠ দুটি সূত্র স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছে।
২৩ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) প্রশাসনিক কর্মকর্তা বদলি এবং নতুন যোগদান নিয়ে হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ঢামেকের প্রশাসনিক ব্লকে এ ঘটনা ঘটে। এরপরই হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২ ঘণ্টা আগে