স্ট্রিম প্রতিবেদক

ঢাকা সফর করে গেলেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ বা ‘র’ প্রধান পরাগ জৈন। গতকাল রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। দুই দিনের সফরে তাঁর সঙ্গে ছিলেন সংস্থাটির তিন শীর্ষ কর্মকর্তা।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ আজ সোমবার (১০ আগস্ট) সকাল সোয়া ১০টায় এ খবর প্রকাশ করে। দুপুর ২টা ২০ মিনিটে সফরের খবরটি প্রকাশ করে বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪ডটকম। পরে দুই দেশের অন্য সংবাদমাধ্যমও খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করে।
‘র’ প্রধান পরাগ জৈন সংস্থাটির সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি'র স্পেশাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। দ্য ওয়াল জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের আমন্ত্রণে তিনি ঢাকা সফর করেছেন। সফরে তাঁর সঙ্গে থাকা অন্যরা হলেন– অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেড়ি এবং শৈবাল রায় চৌধুরী।
এ সফরের কথা কোনো দেশই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে কয়েকটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্ট্রিমকে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা সূত্র জানায়, আজ সোমবার সকালের দিকে পরাগ জৈন গুলশানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করেন। একই দিন দুপুরে ৩ সফরসঙ্গী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ‘র’ প্রধান।
একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ঢাকায় নেমে ‘র’ প্রধান ও তার প্রতিনিধিদল ঢাকার পাঁচতারকা রেডিসন ব্লু হোটেলে ওঠেন। ওই দিনই প্রতিনিধিদলটি দুটি বৈঠক করে। সরকারের ঊর্ধ্বতন ব্যক্তি, গোয়েন্দা কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তাদের একাধিক বৈঠক হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশের ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেছিলেন। সফরকালে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের পাশাপাশি বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। ভারতীয় সংবাদপত্রগুলো ওই সফরকে গত দুই বছরে ঢাকা-দিল্লি সম্পর্কের মধ্যে বিরাজমান কূটনৈতিক স্থবিরতা কাটিয়ে ওঠার একটি সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লেখ করে।
ভারতের অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য প্রিন্ট’ ওই বৈঠকের বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে জানায়, সফরকালে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈন এবং ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আর এস রমনসহ অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
দ্য প্রিন্ট এ-ও জানায়, ডিজিএফআই প্রধানের ওই সফরকে দাপ্তরিকভাবে একটি ‘মেডিকেল ভিজিট’ বা চিকিৎসার জন্য সফর হিসেবে দেখানো হয়েছিল।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। ভিসা স্থগিতসহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক ইতিহাসের শীতলতম পর্যায়ে পৌঁছে।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসে। ঢাকায় নতুন সরকার গঠনের পর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসন দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিলে বাংলাদেশও ইতিবাচক সাড়া দেয়।

.png)

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কাভার্ডভ্যান আটকে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গ্যাসসংকট, কয়লা ঘাটতি, আদানির বিদ্যুৎ সরবরাহ কমায় লোডশেডিং আরও বেড়েছে। রোববার রাত ১টায় ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করা হয়। অন্যদিকে মহেশখালীর এলএনজি টার্মিনাল কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে যে তীব্র গ্যাসসংকট দেখা দেয়, তা এখনো কাটেনি।
২ ঘণ্টা আগে
‘প্রবাসী কার্ড’ চালুর লক্ষ্যে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
২ ঘণ্টা আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
৩ ঘণ্টা আগে