স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনীতে ১৯৭১ সালের চেয়ে ২০২৪ সালের গুরুত্ব বেশি বোঝানোর অভিযোগ ওঠা একটি বিতর্কিত চিত্রকর্ম প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমালোচনার মুখে সোমবার (১০ আগস্ট) চিত্রকর্মটি সরিয়ে নেওয়া হয়।
ছবিটি প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান। তিনি জানান, ছবিগুলো আগে থেকে ভালো করে পর্যালোচনা না করায় এ জটিলতা তৈরি হয়েছে এবং প্রশাসন কোনো বিতর্কিত বিষয় প্রশ্রয় দেবে না।
রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শুরু হওয়া ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনীতে ওই চিত্রকর্মটি টাঙানো হয়েছিল। চিত্রকর্মটিতে একটি মুষ্টিবদ্ধ হাত দাঁড়িপাল্লা ধরে আছে, যার এক পাল্লায় লাল রঙে ‘৭১’ এবং অন্য পাল্লায় কালচে রঙে ‘২৪’ লেখা ছিল। ‘২৪’ লেখা পাল্লাটি নিচের দিকে ঝুঁকে থাকায় ৭১-এর চেয়ে ২৪ বড় বা ভারী—এমন বার্তা স্পষ্ট হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ছাত্রনেতারা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাবি শাখার আহ্বায়ক ফুয়াদ রাতুল, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান পৃথক প্রতিক্রিয়ায় বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব ও মূল ভিত্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিত্রকর্মের শিল্পী দাবি করেন, তিনি মূলত একাত্তরের সঙ্গে চব্বিশের এই অসম তুলনার প্রবণতাটিকেই শিল্পকর্মে অলংকারিক উপস্থাপনের মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলেন। চারুকলা অনুষদের ডিন মোহাম্মাদ আলী এবং নির্বাচনের দায়িত্বে থাকা অধ্যাপক আরিফুল ইসলাম চিত্রকর্মটি না দেখেই অনুমোদন দেওয়ার ভুল স্বীকার করেছেন।

.png)

রংপুর ক্যাডেট কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৫০ শিক্ষার্থী। তাদের সবাই সর্বোচ্চ নম্বর জিপিএ-৫ পেয়েছে। সোমবার প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে এই অর্জন দেখা যায়। তারা সবাই বিজ্ঞান ও মানবিক বিভাগ পরীক্ষার্থী ছিল।
৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
১৮ মিনিট আগে
কেউ চেয়েছিলেন নতুন করে সংসার সাজাতে, কেউ সন্তানের ভবিষ্যৎ গড়তে, কেউ-বা পাকা ঘরের অসমাপ্ত কাজ শেষ করে স্ত্রী-সন্তান আর স্বজনদের কাছে ফিরবেন। সেই স্বপ্নগুলো আগুন মুহূর্তেই সবকিছু ছাই করে দিল। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন নওগাঁর আত্রাই উপজেলার ১৩ প্রবাসী।
৪৩ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে মাটি কাটার সময় উদ্ধার হওয়ার ৯৬টি অ্যান্টি-পার্সোনেল ও অ্যান্টি-ট্যাংক মাইন নিষ্ক্রিয় করা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে। মুক্তিযুদ্ধের সময় এসব মাইন পুঁতে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলাবাহিনী।
১ ঘণ্টা আগে