স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান—ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভারত সফরের আমন্ত্রণ গ্রহণ করা হবে কি না।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘প্রথম কথা হচ্ছে, আমি গণক নই। সুতরাং বলতে পারব না কবে নাগাদ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে।’ সফরের আমন্ত্রণের বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া ভারত সফরের আমন্ত্রণ ও অন্যান্য বিষয়টি সরকার বিবেচনা করে দেখবে, তবে এ বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিমসটেকের আমন্ত্রণের বিষয়ে খলিলুর রহমান স্পষ্ট করেন যে এটি বিমসটেকের চেয়ারপারসনকে জানানো আমন্ত্রণ, কোনো ব্যক্তিকেন্দ্রিক বিষয় নয়। একই সঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকারপ্রধানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকটি ছিল সৌজন্যমূলক, সেখানে চুক্তি সম্পর্কিত নীতিগত বিষয় আলোচনার সুযোগ ছিল না।

.png)

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবারকে উন্নয়নের মূল একক হিসেবে বিবেচনা করছে সরকার। এই লক্ষ্যে ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় এনে আর্থিক সহায়তা দেয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৩৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের ৪ দাখিল মাদ্রাসার একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এই চার প্রতিষ্ঠানে নিবন্ধিত ২৬ শিক্ষার্থীর ১৬ জন পরীক্ষায় অংশ নেন। এদের কেউ পাস করতে পারেননি।
৪২ মিনিট আগে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে কেন্দ্র থেকে পরিকল্পনা চাপিয়ে না দিয়ে স্থানীয় পর্যায়ের প্রয়োজন ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
১ ঘণ্টা আগে
রংপুর ক্যাডেট কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৫০ শিক্ষার্থী। তাদের সবাই সর্বোচ্চ নম্বর জিপিএ-৫ পেয়েছে। সোমবার প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে এই অর্জন দেখা যায়। তারা সবাই বিজ্ঞান ও মানবিক বিভাগ পরীক্ষার্থী ছিল।
১ ঘণ্টা আগে