এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার
স্ট্রিম প্রতিবেদক

যাকাত পরিকল্পিতভাবে বণ্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে তা যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার যাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার চিন্তাভাবনা করছে। এটি করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে যাকাতের মাধ্যমেই বহুল অংশে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে।
শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ধনী-দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় ৪ কোটির মতো। এসব পরিবারের মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবার চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা যাকাত দিতে পারি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বেশির ভাগ পরিবারকে হয়তো পরের বছর আর যাকাত নাও দিতে হতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, অপ্রিয় হলেও সত্য, রমজান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ-লোভের মাস বানিয়ে ফেলেন। পবিত্র রমজানেও যারা অসাধু পন্থা অবলম্বন করছেন, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান– অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না।

তিনি বলেন, ইসলামী ঐতিহ্য এবং সংস্কৃতি অনুযায়ী, অতীতের প্রতিটি রমজানেই আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য ইফতারের আয়োজন করেছি। আলেম-ওলামা, মাশায়েখ এবং এতিমদের সম্মানে আমরা সাধারণত পবিত্র রমজানের প্রথম দিকেই ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। তবে দেশের বর্তমান বাস্তবতা এবং একইসঙ্গে সমগ্র বিশ্বের বাস্তবতায় এবার আমাদের একটু দেরি করেই আপনাদের সঙ্গে ইফতারের আয়োজন করতে হয়েছে।
তারেক রহমান বলেন, বিভিন্ন পরিস্থিতির কারণে, যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবেই এবারের রমজানে আজ, গতকালের ইফতার মাহফিলসহ মোট দুটি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রমজানে হয়তো আজকের এটিই শেষ ইফতার মাহফিল আমাদের।
তিনি আরও বলেন, এই ইফতার মাহফিলে অংশগ্রহণকারী এতিম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। পবিত্র কোরআন এবং হাদিসে এতিমের হক আদায়ের ব্যাপারে মুমিন মুসলমানদের প্রতি ইসলামের কঠোর নির্দেশনা রয়েছে। এতিমের প্রতি হক আদায়ের গুরুত্ব এবং এতিমদের নিয়ে আজকের এই ইফতার মাহফিল, আজকের এই আয়োজন। আজকের এই ইফতার মাহফিলে সংগত কারণেই সব এতিম সন্তানকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। তবে এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিল অবশ্যই একটি প্রতীকী তাৎপর্য বহন করে।

জামালপুরের মেলান্দহে বৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
২০১৪ সালের ২৭ এপ্রিল। নারায়ণগঞ্জ শহরের আলোচিত ৭ খুনের ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। দিনের আলোতেই অপহরণ, এরপর কয়েক দিনের ব্যবধানে নদীতে ভেসে ওঠে একে একে ৭টি মরদেহ, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছিল।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসেরপাড়ার সড়কে এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
১১ ঘণ্টা আগে