স্ট্রিম সংবাদদাতা

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিএনজি ও কলাবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ সাতজন আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের তন্তর পল্লী বিদ্যুৎ অভিযোগকেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহতরা সবাই সিএনজির চালক ও যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী নাসরিনের (৩০) অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত অন্যরা হলেন—সিএনজিচালক ফকির চাঁন (৫০), মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার (৬০), রাশিদা (৫০), রাসেল (১৬), মিন্টু হাওলাদার (২৮) এবং নিরব হাওলাদার (১৬)। তারা দুই পরিবারের সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিএনজিটি মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। শ্রীনগরের তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কলাবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়দের দাবি, পিকআপটির চালক কৃষ্ণ (৫২) ঘুমঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং এ সময় রাস্তায় ডান পাশে (রং সাইডে) চলে আসেন। অন্যদিকে সিএনজিটির বাম পাশে খাল থাকায় খাদে পড়ে যাওয়ার আশঙ্কায় চালক দ্রুত ডান দিকে সরে গেলে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ চালককে আটক করে রাখে। পরে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। চালক কৃষ্ণের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তাদের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে