স্ট্রিম প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে অল্প সময়ের মুষলধারে বৃষ্টির পর মিরপুরের বিভিন্ন এলাকায় পানি জমে জনজীবনে ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে মিরপুর ১০ নম্বর, প্যারিস রোড, অরিজিনাল-১০ ও আশপাশের এলাকা দীর্ঘ সময় পর্যন্ত জলমগ্ন ছিল।
পথচারীরা অভিযোগ করেছেন, সামান্য বৃষ্টিতেই মিরপুর ১০ নম্বরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভারী বৃষ্টিতে স্থানগুলোতে হাঁটু পর্যন্ত পানি জমে যানজট ও যাতায়াতের সমস্যা তৈরি হয়।
মেট্রোরেল স্টেশন, বাসস্ট্যান্ড ও বিভিন্ন মার্কেট থাকায় মিরপুর ১০ নম্বরে জনসমাগম বেশি। স্থানীয়রা দাবি করছেন, এই এলাকার পানি দ্রুত অপসরণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ নজর প্রয়োজন।
পথচারী কাজি হাসেম বলেন, ‘মেট্রো থেকে নেমেছি, মিরপুর-১৪ যেতে হবে। কিন্তু বাসে ওঠার কোনো উপায় নেই। রাস্তায় পানি জমে গেছে। অপেক্ষা করছি, কোনো বাস যদি কাছে আসে, তবেই উঠব। বৃষ্টি হলে পানি জমা স্বাভাবিক, তবে দ্রুত সরানোর ব্যবস্থা করতে হবে।’
দীর্ঘ সময় পানি জমে থাকার পর মেট্রোরেলের দুই পরিচ্ছন্নতাকর্মী ড্রেন লাইন পরিস্কার করে পানি অপসারণের কাজ শুরু করেন। দুপুরে সরেজমিনে দেখা যায়, কালশী রোড, মুসলিম বাজার ঢাল, মিরপুর ডি ব্লক সিরামিক রোড, এক নম্বর ধানক্ষেত মোড়, কমার্স কলেজ শিয়ালবাড়ি মোড় এবং মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় হাঁটু পর্যন্ত পানি জমে রয়েছে।
কালশী রোডের বাসিন্দা তমাল আহমেদ বলেন, ‘১১টায় অফিস যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে পারিনি। শেষ পর্যন্ত জামা-কাপড় ব্যাগে রেখে হাফপ্যান্ট ও টি-শার্ট পরে বের হতে হয়েছে। এখন তো বর্ষাকালও নয়, তবু জলাবদ্ধতা হচ্ছে।’
মিরপুর ১২ নম্বর সিরামিক এলাকার বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘মিরপুরের অনেক স্থানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। কালশী রোড, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, শিয়ালবাড়ি মোড় ও সিরামিক এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। হাঁটু পানি জমে যানজট সৃষ্টি হয়। এতদিনেও কোনো স্থায়ী সমাধান নেওয়া হয়নি, এটিই আমাদের বড় আক্ষেপ।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আজ জলাবদ্ধতা নিরসন ও চলমান কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে