স্ট্রিম প্রতিবেদক

লেবাননের বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহত দিপালী খাতুনের বাড়ি ফরিদপুরের চর ভদ্রাসনে।
শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ দূতাবাস শোকবার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, লেবানন প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা দিপালী বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় তার কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছেন।
দিপালী চর ভদ্রাসনের চর শালেপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শেখ মোফাজ্জল এবং রোজিনা খাতুনের মেয়ে।
শোকবার্তায় আরও বলা হয়, প্রাথমিক তথ্য অনুসারে এই হামলায় দিপালীর কফিল (চাকরিদাতা) ও তাঁর পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এসব তথ্য পাওয়া গেছে।
দিপালীর মৃত্যতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস।
দিপালী খাতুনের ছোট বোন লাইজু খাতুন বলেন, ২০২৪ সালের এপ্রিলে আমার বড় বোন দিপালী খাতুন লেবাননে যান। সেখানে তিনি একটি বাসায় কাজ করতেন। সর্বশেষ ৮ এপ্রিল বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাঁর সঙ্গে কথা হয়। তারপর থেকে আর ফোনে পাইনি।
তিনি বলেন, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলেও মোবাইলের সংযোগ বন্ধ পাওয়া যায়। আমার বোন লেবাননে যেখানে থাকতেন, তার বাসার পাশে একটি মুদি দোকান থেকে কেনাকাটা ও বিকাশে দেশে টাকা পাঠাতেন। বৃহস্পতিবার রাত ১টা ৩৭ মিনিটের দিকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে বোনের মৃত্যুর সংবাদ জানানো হয়। আমরা তিন বোন, দুই ভাই। দিপালী অবিবাহিত। আমি পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাই দ্রুত আমার বোনের মরদেহ দেশে আনা হোক।
চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা বাড়িতে গিয়ে পরিবারটির খোঁজখবর নিয়েছি। চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম রেজাও একই কথা জানিয়েছেন।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ আনার বিষয়ে কাজ চলছে। আশা করি, দ্রুত দিপালীর মরদেহ ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে। পরিবারটিকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে