স্ট্রিম প্রতিবেদক

গত বছরের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে ওঠেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। ওই বক্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে মিছিল করেন। দেশজুড়ে আলোড়ন তোলে সেই মিছিল। এক বছর আগের সেই স্মৃতি ভোলায় ফিরিয়ে আনলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর তিনটায় ভোলা শহরের জেলা পরিষদ মোড়ে অনুষ্ঠিত হয় এনসিপির পথসভা। এর আগে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে দলটির পদযাত্রা। পথসভা শুরুর আগে থেকেই মাইকে স্লোগান দিতে থাকেন স্থানীয় নেতারা। এসময় ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘এ্যাকশন এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ স্থানীয় নেতারা। বক্তব্য শেষে নাহিদ ইসলামও ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’ স্লোগান দেন।
এসময় নাহিদ ইসলাম বলেন, ‘আজকে পনেরো জুলাই, গত বছরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী হায়েনারা আমাদের বোনদের ওপর আক্রমণ করেছিল। নির্মম নির্যাতন চালিয়েছিল। গতকাল অর্থাৎ গত বছরের ১৪ জুলাই রাতে, ফ্যাসিস্ট, দিল্লির তাবেদার শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতি-পুতি’ বলে কটাক্ষ করেছিল। এই রাজাকার শব্দের প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের ছাত্রসমাজ রাতেই রাজপথে নেমে এসেছিল’।
এদিকে, ভোলায় এনসিপির পথসভায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয়দের মাঝে। জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের দেখতে অনেক উৎসুক জনতা ভিড় করেন।
পথসভার পাশের চা দোকানে কথা হয় ফরহাদ হোসেনের সঙ্গে। ভোলা সদরের এই মৎস্য ব্যবসায়ী বলেন, ‘যারা আওয়ামী লীগের পতন ঘটাইছে, তারা দেখতে আসলে কেমন, সেটাই দেখতে এলাম’।
জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত ১ জুলাই থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করে। দেশব্যাপী চলমান এ পদযাত্রা ২৯ জুলাই পর্যন্ত চলবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে