স্ট্রিম প্রতিবেদক

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারকে বিএনপির বলা হয়। অর্থাৎ বিএনপি সহযোগিতা ও সমন্বয় না করলে অনেক ক্ষেত্রেই সরকারের সফল হওয়া সম্ভব নয়। এজন্য ইশতেহার বাস্তবায়নে সবাইকে নতুন সংগ্রামে নামতে হবে।
শনিবার (৯ মে) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের কঠিন লড়াইয়ে দেশের ৫২ শতাংশ মানুষ বিএনপির নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছেন। এই ইশতেহার এখন আর দলের নয়, বরং সরকারের তথা পুরো জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।
সুশাসনে গুরুত্ব আরোপ করে বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে শিক্ষার্থীরা সুন্দর শিক্ষার পরিবেশ পাবে এবং নারী-শিশুসহ প্রতিটি নাগরিক রাস্তায় নিরাপদে চলাচল করতে পারবে।
তিনি আরও বলেন, স্বৈরাচার ও ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলনের সময় জনগণের প্রত্যাশা ছিল স্বাধীনভাবে মতপ্রকাশের, রাজনৈতিক পরিবেশের। বর্তমান সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে