স্ট্রিম সংবাদদাতা

মানিকগঞ্জের দৌলতপুর পারিবারিক সম্পদ নিয়ে বিরোধে ভাবি ও শিশু ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ছাড়া পূর্ববিরোধে সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (৩০ মে) রাতে এসব ঘটনা ঘটে।
দৌলতপুরের বাচামারা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে নিহত মা-ছেলে হলো, স্থানীয় আব্দুস ছালামের স্ত্রী আমেনা বেগম (২৮) ও তাঁর দেড় বছরের ছেলে আসওয়াদ। ছোট ভাই ইউসুফ আলীর (৩৫) কোপে স্ত্রী-সন্তানকে হারানোর পাশাপাশি আব্দুস ছালাম (৪০) নিজেও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক জমিসহ নানা বিষয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে বাগ্বিতণ্ডা এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে বড় ভাইয়ের বাড়িতে ঢুকে হামলা চালান ছোট ভাই ইউসুফ আলী। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুস ছালামকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার বলেন, পারিবারিক বিরোধে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ইউসুফকে আটকে অভিযান চলছে। ঘটনাস্থল থেকে একটি দা ও হাতুড়ি জব্দ করেছে পুলিশ। তবে রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি।
এদিকে একই রাতে জেলা সদরের উত্তর পুটাইল এলাকায় মো. সজীব (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, রাত ১টার দিকে সজীব স্থানীয় লুৎফর মিয়ার বাড়িতে ছিলেন। ওই সময় পাশের বালিয়াবিল ও কৃষ্ণনগর এলাকার কিছু লোক ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তারা সজিবকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন বলেন, হত্যায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৪ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪০ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে