স্ট্রিম ডেস্ক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় জামায়েতে ইসলামকে পূর্বের অবস্থানে ফিরিয়ে দিয়েছে। ফলে জামায়াতের নিবন্ধন ও দলীয় প্রতীক-দাঁড়িপাল্লা পুনর্বহাল হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
আজ সোমবার (২ জুন) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে দলের নিবন্ধন, প্রতীক এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, ‘২০১৩ সালে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করেছেন এবং আমাদের দলের অবস্থান পূর্বের অবস্থানে ফিরিয়ে দিয়েছেন। ফলে জামায়াতের নিবন্ধন ও দলীয় প্রতীক-দাঁড়িপাল্লা-পুনর্বহাল হয়েছে।’
হামিদুর রহমান আজাদ আরও বলেন, ‘এই রায়ের মাধ্যমে আমরা আমাদের সাংবিধানিক অধিকার ও ন্যায়বিচার ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের আজকের বৈঠকে তারা রায় বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মতিউর রহমান আকন, মোবারক হোসাইন, অ্যাডভোকেট জসীমউদ্দীন ও আইনজীবী শিশির মনির।
জামায়াত দাবি করছে, এ রায়ের ফলে দলটি আবারও পূর্ণাঙ্গভাবে নিবন্ধিত রাজনৈতিক দলের মর্যাদা পেল এবং ভবিষ্যত নির্বাচনে তাঁরা আগের মতো প্রতীকসহ অংশ নিতে পারবে। নির্বাচন কমিশন সূত্র জানায়, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে