স্ট্রিম প্রতিবেদক

সাতটি মামলার মধ্যে মোহাম্মদপুর থানার একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বাকি ছয়টি মামলায় তাঁকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এই আদেশ দেন।
দীপু মনির আইনজীবী রমজান আলী শিকদার স্ট্রিমকে বলেন, 'আজ হাইকোর্টে দীপু মনির মোট সাতটি মামলার শুনানি ছিল। এর মধ্যে মোহাম্মদপুর থানার একটি মামলায় আদালত রুলসহ তাঁর জামিন মঞ্জুর করেছেন। বাকি ছয়টি মামলায় শুধু রুল জারি করা হয়েছে।'
অন্য মামলাগুলোর অবস্থান জানিয়ে তিনি বলেন, 'যেসব মামলায় রুল জারি হয়েছে, সেই সবগুলি বাড্ডা এবং যাত্রাবাড়ী থানার মামলা।' রুলের বিবরণের বিষয়ে এই আইনজীবী বলেন, 'প্রতিটি মামলায় পৃথক পৃথক আদেশ হয়েছে। এসব মকদ্দমায় কেন দীপু মনিকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি কারণ দর্শানোর রুল জারি করেছেন আদালত। সুনির্দিষ্টভাবে রাষ্ট্রপক্ষের কাছে এই জবাব চাওয়া হয়েছে।'
বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করা দীপু মনিকে ২০২৪ সালের ১৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। তাঁর বিরুদ্ধে হত্যা, দুর্নীতি ও সহিংসতা ছড়ানোর অভিযোগে ৩৮টির বেশি মামলা রয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে