স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদারে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ভায়াল পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন।
বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে টিকা হস্তান্তর করে সিনোভ্যাকের কর্মকর্তারা। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লী সাওপোং, সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডিরেক্টর লী নিং উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সিনোভ্যাকের তৈরি মোট ৭৬ হাজার ৬১৬ ভায়াল পোলিও (sIPV) টিকা ইতোমধ্যে ইপিআই সংরক্ষণাগারে পৌঁছেছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে এসব টিকা সরবরাহ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিয়ে বাংলাদেশের এই দুঃসময়ে সিনোভ্যাক ফাউন্ডেশনের অনুদানের জন্য আমরা চীনের প্রতি কৃতজ্ঞ। অর্থনৈতিক বন্ধু হিসেবে চীন আবারও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, হামের টিকাদান কার্যক্রম চলমান থাকলেও সামনে ডেঙ্গু, পোলিও, হান্টাসহ নানা রোগের ঝুঁকি রয়েছে। এসব মোকাবিলা করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে পোলিও, যক্ষ্মাসহ প্রয়োজনীয় টিকার কোনো ঘাটতি নেই।
মন্ত্রী জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় সব শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। বাকি শিশুদেরও দ্রুত টিকার আওতায় আনা হবে। শিগগির ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হবে বলেও জানান তিনি।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে আরও বাড়ানো হবে।
সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডিরেক্টর লী নিং বলেন, বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে সহায়তা করতে পেরে সিনোভ্যাক গর্বিত। এই অনুদান বাংলাদেশের শিশুদের সুরক্ষা নিশ্চিত ও পোলিও নির্মূল কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
তিনি জানান, সিনোভ্যাকের তৈরি sIPV টিকা ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফিকেশন অর্জন করেছে এবং বৈশ্বিক পোলিও নির্মূল কর্মসূচির অংশ হিসেবে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সরবরাহ করা হচ্ছে।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে