স্ট্রিম প্রতিবেদক

বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে অনলাইন ও অফলাইন সমন্বিত (ব্লেন্ডেড) শিক্ষাপদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগির মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা অনলাইন শিক্ষাকে এগিয়ে নিতে চাই। বর্তমান বৈশ্বিক সংকট কত দিন চলবে তা অনিশ্চিত। তাই স্কুলগুলোতে সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইনে একটি মিশ্র পদ্ধতি (অন-অফ) চালুর পরিকল্পনা করছি।’
সাম্প্রতিক সময়ে রোজা ও বিভিন্ন কারণে পাঠদানে বিঘ্ন ঘটায় সেই ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে অনলাইন শিক্ষাকে গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী জানান, একটি জরিপে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে শিক্ষার্থীরা যেন সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে না পড়ে, সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এই পদ্ধতি চালুর গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রয়োগ করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
এছাড়া মহানগরগুলোতে ট্রাফিক জট ও জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড বাস সার্ভিস, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন চালুর বিষয়গুলোকেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে