স্ট্রিম প্রতিবেদক

কারাগারে বন্দি অবস্থায় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ এবং মনোনয়নপত্রে স্বাক্ষরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার সুমনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ রিটটি দায়ের করেন।
রিট আবেদনে আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকার জেলা প্রশাসককে (ডিসি) বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, আগামী ১৯ মে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৭ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু ব্যারিস্টার সুমন বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকায় সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারছেন না। তাঁর স্বাক্ষর নিশ্চিত করতে জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় অনুমতি ও ব্যবস্থা নেওয়ার আবেদন করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আবেদনে বলা হয়, কর্তৃপক্ষের এই নিষ্ক্রিয়তার কারণে প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটি সংবিধানের ২৭, ৩১ ও ৪০ অনুচ্ছেদে বর্ণিত সমতা, আইনের আশ্রয় লাভ এবং পেশা নির্বাচনের অধিকার লঙ্ঘনের শামিল।
এর আগে গত ১২ এপ্রিল মনোনয়ন ফরমে স্বাক্ষরের ব্যবস্থা নিতে ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। সেখান থেকে সাড়া না পাওয়ায় আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।
অ্যাডভোকেট লিটন আহমেদ জানান, রিটটি শুনানির জন্য বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন আদালতের অনুমতি নেওয়া হয়েছে। যেহেতু মনোনয়ন দাখিলের শেষ সময় ঘনিয়ে আসছে, তাই জরুরি ভিত্তিতে শুনানির জন্য বৃহস্পতিবার আবেদন করা হবে। রিটে প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষরের ব্যবস্থা করার পাশাপাশি নির্ধারিত সময় পার হলেও যেন মনোনয়নপত্র গ্রহণ করা হয়, সেই আরজি জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। তাঁর বিরুদ্ধে বর্তমানে সাতটি মামলা রয়েছে বলে জানা গেছে। কারাগারে আটক থাকলেও আইনজীবীদের শীর্ষ এই সংগঠনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে