স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ সোমবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্ট্রিমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এটি একটি ভেরি হাইলেভেল ভিজিট এবং প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর। অনেক দিক থেকেই এই সফরটি গুরুত্বপূর্ণ।’
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী এবং ডা. জুবাইদা রহমানকে যে রিসেপশন দেওয়া হয়েছে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে স্মরণ করেছেন, তাতে প্রতীয়মান হয় যে, বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, এটি আরও অনেক গভীর।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আলোচনাগুলো অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমি মনে করি, এই সফরটি বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খোলার ক্ষেত্রে এবং দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু শ্রমবাজার নয়; প্রযুক্তি, আইটি সেক্টর, সেমিকন্ডাক্টর, শিক্ষা এবং যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বৃদ্ধির বিষয়ে দুই দেশ ইতিবাচক আলোচনা করেছে।’
আজ স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার কথা বলেছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি।’
সংবাদ সম্মেলনের শুরুতে আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘গত ফেব্রুয়ারিতে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথম যে শুভেচ্ছাবার্তা পেয়েছিলাম, তা ছিল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। তিনি আমাকে অভিনন্দন এবং মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।’
এ সময় আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার কর্মী দরকার। তবে তার চেয়েও জরুরি হলো কর্মী এবং তাঁদের পরিবারের সুরক্ষা। মানবিক দিক এবং শ্রমিকদের সঙ্গে আচরণের বিষয়গুলো নিয়ে অনেক বিতর্ক ও উদ্বেগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান সোমবার সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পরদানা পুত্রা’য় পৌঁছালে তাঁদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল তাঁদের স্বাগত জানান।

.png)

৬ জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনড অফিসারদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আজ সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২২ মিনিট আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা এবং তরুণদের দক্ষতা বাড়াতে শুরু হয়েছে ‘ভিভো ভি৭০ সিরিজ প্রেজেন্টস ক্লাইমেট কানেক্টস কনটেন্ট ক্রিয়েশন চ্যালেঞ্জ ২০২৬’। গত শনিবার (২০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
৩১ মিনিট আগে
রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। এ লক্ষ্যে দুই দেশ আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ত হয়ে সংকট সমাধানের চেষ্টা চালাবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পরে হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগে