স্ট্রিম ডেস্ক

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।
আজ রোববার (২৫ মে) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তারেক রহমান বলেছেন, এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় এবং জনগণ ও রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে কোনো পরিকল্পনা কখনোই টেকসই হতে পারে না।
তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের নৈতিক ও রাজনৈতিক বৈধতার সংকট হয়তো নেই, তবে সরকারের জবাবদিহিতার অভাব রয়েছে। জনগণকে অন্ধকারে রেখে এবং রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে কোনো জাতীয় পরিকল্পনা কার্যকর হতে পারে না।’
তারেক রহমান অভিযোগ করে বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় বিদেশি বিনিয়োগ কমে গেছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে। এ অবস্থায় একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের কোনো বিকল্প নেই।
সম্প্রতি বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বৈঠকে আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজনের বিষয়ে পুনর্ব্যক্ত করেছি।’
তারেক রহমান বলেন, ‘জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত ও প্রায়োগিক সংস্কার আবশ্যক। পুঁথিগত নয়, বাস্তব প্রয়োজনে সংস্কার দরকার।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে