স্ট্রিম প্রতিবেদক

কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে ৩০ অক্টোবরের মধ্যে ব্যবহারকারীদের নিজে উদ্যোগে অতিরিক্ত সিমগুলো বাতিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অবশ্য এটি না করলেও স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিম বাতিল হয়ে যাবে, তবে সেক্ষেত্রে দ্বৈবচয়নের ভিত্তিতে যে কোনো সিম বন্ধ হয়ে যেতে পারে।
সোমবার সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেসব গ্রাহক স্বেচ্ছায় অতিরিক্ত সিম বাতিল করবেন না, কমিশন নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার করা, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিজ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমকার্ড আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে হবে।
যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে ব্যর্থ হবেন, তাদের ক্ষেত্রে কমিশন দৈবচয়নভিত্তিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলোর নিবন্ধন বাতিল করবে।
মোবাইল থেকে *16001# নম্বর ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে গ্রাহকরা জানতে পারবেন, ব্যক্তির নামে কতটি সিম নিবন্ধিত আছে।
বিটিআরসি জানিয়েছে, অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার করা, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বর্তমানে দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে