স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে সদস্যদের উত্থাপিত ৫৫টি ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ করে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য সম্পূরক বাজেট পাস করা হয়েছে।
সোমবার (১৫ জুন) অধিবেশনে সম্পূরক বাজেটের বিভিন্ন মঞ্জুরি দাবির ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলের সদস্যরা।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সদস্য শেখ মনজুরুল হক রাহাত বলেন, ‘সংসদে সোমবার ৫৫টি ছাঁটাই প্রস্তাব উত্থাপিত হয়েছে। কিন্তু আমরা জানি, সম্ভবত এর সবগুলোই বাতিল হয়ে যাবে।’ আরেক সদস্য আখতার হোসেন বলেন, এসব প্রস্তাব মূলত প্রতীকী। আমরা এখানে কারও বাজেট আটকে রাখতে পারব না। সংখ্যা আমাদের কম। আমরা ‘হ্যাঁ’ কিংবা ‘না’ বলি, তা এখানে ম্যাটার করে না। সরকারি দল যা বলবে, স্পিকার সেদিকেই রায় দেবেন, সেটিই বাস্তবতা।
স্পিকারের ঘোষণায় দেখা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দাবির ওপর ১৭, পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৮, খাদ্য মন্ত্রণালয়ের ১৭ এবং দুর্নীতি দমন কমিশনের দাবির ওপর চার সদস্য ছাঁটাই প্রস্তাব আনেন। এ ছাড়া সদস্য রুমিন ফারহানা ২৫ এবং মোহাম্মদ আলী আজগর ১৬টি মিতব্যয়ী ছাঁটাই প্রস্তাব দেন।
আলোচনা-সমালোচনা এবং আপত্তি সত্ত্বেও কোনো ছাঁটাই প্রস্তাব গৃহীত হয়নি। স্পিকারের আহ্বানে কণ্ঠভোটে ‘না’ জয়যুক্ত হওয়ার মাধ্যমে একে একে সবগুলো নাকচ হয়। এরপর সরকারি দলের সংখ্যাগরিষ্ঠ সমর্থনে কোনো ধরনের কাটছাঁট ছাড়াই সম্পূরক বাজেট পাস হয়।
এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮০৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার, পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৭৭ কোটি ৪ লাখ ৮১ হাজার এবং খাদ্য মন্ত্রণালয়ের জন্য ৬৮৩ কোটি ৯১ লাখ ৩ হাজার টাকার অতিরিক্ত বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে