স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহায় দেশের কারাগারগুলোতে বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হচ্ছে। বরাবরের মতোই ঈদের সকালে মুড়ি ও পায়েশ এবং দুপুরে ও রাতে পোলাও, রোস্টসহ উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
তবে রমজানের ঈদের মতো খাবারের মেনু একই থাকলেও, এই ঈদে বন্দীদের জন্য সরাসরি কোনো কোরবানির ব্যবস্থা থাকছে না।
আজ বুধবার সকালে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বন্দীদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী ঠিকাদারদের মাধ্যমে প্রয়োজনীয় গরু কিনে মাংসের সরবরাহ নিশ্চিত করা হবে। কিন্তু কারাগারের ভেতরে ধর্মীয় রীতি মেনে বন্দীদের সম্পৃক্ত করে কোনো কোরবানি দেওয়ার আনুষ্ঠানিকতা থাকছে না।
তিনি আরও জানান দুই ঈদসহ যেসব উৎসবের দিন রয়েছে, সেসব উৎসবে মূলত একই ধরনের বিশেষ মেনু মেইনটেইন করা হয়ে থাকে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না।
ঈদের দিন কারাবন্দীদের মানসিক আনন্দ দিতে বিভিন্ন কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি সম্পূর্ণ সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনার বিষয়। এখানে কারা অধিদপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বা বাধ্যবাধকতা নেই। স্থানীয় জেল কর্তৃপক্ষ চাইলে নিজেদের মতো করে বন্দীদের জন্য বিনোদনের ব্যবস্থা করতে পারবে।
কারা সূত্র জানিয়েছে, ঈদের দিন সকাল থেকেই সারা দেশের কারাগারগুলোতে উৎসবের আমেজ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বন্দীরা যাতে কারাগারের ভেতরেও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে জন্যই এই বিশেষ খাবারের মেনু প্রস্তুত করা হয়েছে।
কারা সূত্র জানায়, কারাগারগুলোতে নারী বন্দীদের মানসিক প্রশান্তি ও উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে আলতা ও মেহেদীর পাশাপাশি তাদের সঙ্গে থাকা শিশুদের জন্য কিছু উপহারসামগ্রী দেওয়া হয়ে থাকে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে