স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিনের ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় বিশ্বের নানা প্রান্তের নেতাদের সঙ্গে তাঁর নাম উঠে এসেছে।
এবারের তালিকায় রাজনীতিবিদ ও রাষ্ট্রনেতার ক্যাটাগরিতে আছেন ২৪ জন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া এই তালিকায় রয়েছেন পোপ লিও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
তারেক রহমানকে নিয়ে টাইমে প্রকাশিত নিবন্ধে এডিটর-অ্যাট-লার্জ ও ভূরাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল বলেছেন, কয়েক মাস আগেও লন্ডনে ‘নির্বাসিত জীবন’ কাটাচ্ছিলেন তারেক রহমান। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের তৎকালীন ‘স্বৈরাচারী’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হলে বিরোধী দলের নেতা থেকে সম্ভাব্য জাতীয় নেতায় পরিণত হন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিপুল ভোটে জয়ের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন তারেক রহমান।
নিবন্ধে আরও বলা হয়, এই জয়ের মধ্য দিয়ে তারেক রহমান তাঁর মা ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করলেন। দেশে ফেরার মাত্র পাঁচ দিন পরই তাঁর মা মারা যান। তবে সেই শোককে শক্তিতে পরিণত করে দেশকে ঐক্যবদ্ধ করার এবং অর্থনীতিকে পুনরায় চাঙা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বর্তমান সরকারের চ্যালেঞ্জের কথা তুলে ধরে টাইম ম্যাগাজিন লিখেছে, বাংলাদেশ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বে জর্জরিত। পাশাপাশি আঞ্চলিক পরাশক্তি ভারতের সঙ্গে সম্পর্কও তলানিতে গিয়ে ঠেকেছে। ২০০০-এর দশকে ওঠা দুর্নীতির অভিযোগগুলোর কারণে তারেক রহমানের ক্ষমতার ‘মধুচন্দ্রিমা’ অন্যদের তুলনায় সংক্ষিপ্ত হতে পারে।
নিবন্ধে তারেক রহমানকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে; যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার পায়।’
এদিকে টাইম ম্যাগাজিনের তালিকায় প্রধানমন্ত্রীর নাম আসার খবর নিজের ফেসবুকে শেয়ার করে উপদেষ্টা মাহদী আমিন লিখেছেন, ‘আজকের বৈশ্বিক স্বীকৃতি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়, বাংলাদেশের বিজয়, আলহামদুলিল্লাহ।’
অন্য এক জায়গায় তিনি লেখেন, ‘তিনি (তারেক রহমান) প্রমাণ করেছেন, ক্ষমতা নয়, জনগণের অধিকারই একজন নেতার প্রকৃত শক্তি; দেশ পরিচালনাকে তিনি ক্ষমতা হিসেবে নয়, দেখতে চান দায়িত্ব হিসেবে। দেশের স্বার্থে কোনো বিভাজন নয়, বরং ইস্পাতকঠিন দৃঢ় ঐক্যই একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে