সংসদে হাসনাতের প্রশ্ন
স্ট্রিম প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে গুম-খুন, গণহত্যা, ভোট চুরি, ব্যাংক লুটপাটের ‘বৈধতা ও পক্ষ’ নেওয়া সাংবাদিকদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা জানতে চেয়েছেন হাসনাত আবদুল্লাহ।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, সম্প্রতি ‘এখন’ টিভি থেকে চার সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে। ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আওয়ামী আমলের মতোই ‘সম্মতি উৎপাদনের’ কাজ করছে।
এসব গণমাধ্যম ও সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন– এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত। জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। তবে কেউ যদি গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করে, গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করে বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সাংবাদিক, রাজনীতিক কিংবা ব্যবসায়ী– আইনের ঊর্ধ্বে কেউ নন। কেউ যদি আইনের পরিপন্থী কাজ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে