স্ট্রিম প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, ‘একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। নির্বাচনকে বিতর্কমুক্ত রাখতে প্রতিটি ধাপকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’
সংবাদ সম্মেলনে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এবারের রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটার। আর ৮৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে।
কেন্দ্রীয় রাকসু নির্বাচনে ২৩টি পদে ৩৫০ জন, সিনেটের ৫টি পদে ৫৮ জন, এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের মধ্যে নারী ৩৯ দশমিক ০১ শতাংশ এবং পুরুষ ৬০ দশমিক ৯৯ শতাংশ।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘রাকসু শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। স্থানীয়দের সহযোগিতায় আমরা আশাবাদী—কোনো সংঘাত বা বিশৃঙ্খলার ঘটনা ঘটবে না।’
তিনি আরও জানান, জালিয়াতি প্রতিরোধে থ্রি-ডি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজন প্রার্থীর পরিচয় তিনবার যাচাই করা হবে। এ ছাড়া ভোট প্রদান শেষে ব্যবহার করা হবে অমোচনীয় বিশেষ কালি, যা ইতোমধ্যে আমদানি করা হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে