স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (১৩ জুলাই) বেলা সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রেদোয়ান হোসেন, মোদাব্বির রহমান, মো. সাফি, মো. উজাইফা ও মো. রোমান।
মাদ্রাসাটির শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দারুননাজাত মাদ্রাসার আবাসিক (তাখসীসি) শাখার অষ্টম তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন ধরে যায়। এতে যেখানে বোর্ড রয়েছে, সেখানে দেয়ালের কিছু অংশ পুড়ে গেছে। ফ্যান খুলে পড়লে পাঁচ শিক্ষার্থী আহত হয়।

দারুননাজাতে তুষপুরী হুজুর নামে পরিচিত তাখসীসি শাখার উপাধ্যক্ষ মুহাম্মদ মাকছুদুল হক স্ট্রিমকে বলেছেন, ভবনের ষষ্ঠ তলায় থাকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা। তাদের পরীক্ষা ছিল আজ (সোমবার)। পরীক্ষা শেষে দুপুরের খাবার খেয়ে ঘুমানোর পর বেলা ৩টা ২০ মিনিটের দিকে বৈদ্যুতিক গোলযোগে বিস্ফোরণ হয়। এ সময় একটি ফ্যান পড়ে শিক্ষার্থীরা আহত হলে, তাদের হাসপাতালে নেওয়া হয়। ওই ভবনের শিক্ষার্থীদের অন্য ভবনে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঘটনার পর এখানে পুলিশ ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তারা এসেছেন। পুলিশ তদন্ত করেছে। এছাড়া ডিপিডিসি থেকে জানানো হয়েছে, এই ভবনটির পাশ দিয়ে জাতীয় গ্রিডের লাইন নেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে সেই লাইনের সঙ্গে পুরো ভবনেরে আর্থিং হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। আহদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলেও জানান মাকছুদুল হক।
ডেমরা থানার ওসি তাইফুর রহমান স্ট্রিমকে বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ হয়েছে। এতে কয়েক শিক্ষার্থী আহত হয়েছে।’

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে