স্ট্রিম প্রতিবেদক

বিএনপি-সমর্থিত নীল প্যানেলের বিরুদ্ধে আইনজীবী সমিতির নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছে ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। শুক্রবার (১ মে) এক বিবৃতিতে এই নির্বাচনকে পরিকল্পিত জালিয়াতি ও ফ্যাসিবাদী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী এই সংগঠন।
বিবৃতিতে জানানো হয়, গত ২৯ ও ৩০ এপ্রিলের নির্বাচনের প্রতি ধাপে পরিকল্পিত অনিয়ম ও পক্ষপাতিত্ব করা হয়েছে। নির্বাচন কমিশন গঠন থেকে ভোটগ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নীল প্যানেল সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে নির্বাচন একচেটিয়া নিয়ন্ত্রণে রেখেছিল।
বিবৃতিতে অভিযোগ করা হয়, ভোটের সময় বুথের ভেতরে জোরপূর্বক ব্যালটে সিল মারা হয়েছে। এছাড়া বিরোধী প্যানেলের কমিশনার ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং যাচাই-বাছাই ছাড়াই ব্যালট বিতরণের মতো অনিয়ম করা হয়েছে। অনেক ভোটারের ভোট আগেই জালিয়াতি করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, নীল প্যানেল অতীতে স্বৈরাচারী শাসনের শিকার হলেও আজ তারা একই কায়দায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।
বিবৃতিতে ভোট জালিয়াতি ও বুথ টেম্পারিংয়ের সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আইনজীবী সমাজের গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রাখতে নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে