স্ট্রিম ডেস্ক

হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৯৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে ঢাকায় ৮ জন এবং সিলেটে ১ জন শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৬৯৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৬ হাজার ৬৫৩ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮০ হাজার ৪৯৭ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৬ হাজার ৭৮৮ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ১১ হাজার ৪৪২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

.png)

বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও সম্প্রসারণের লক্ষ্যে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক উচ্চপর্যায়ের বিনিয়োগ সেমিনার। এ সময় দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) ও বিনিয়োগ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।
৪ মিনিট আগে
সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি আরও জোরদার করতে ‘ই-পার্টিসিপেশন র্যাঙ্কিং’ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
৩৪ মিনিট আগে
২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জি কে গউছ এবং সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরসহ নয়জনকে খালাস দিয়েছেন আদালত। এ মামলায় হাফিজ সাঈদ নাঈম আহমেদ ওরফে নিমুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় নারী শিক্ষার্থীদের সহজেই স্যানিটারি প্যাড পেতে এ কর্মসূচী নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে